রবিবার বন্ধুদের সাথে নদীতে স্নান করতে গিয়ে বেহুলা নদীর জলে তলিয়ে যায় এক যুবক। এরপর পুলিশকে খবর দেওয়া হলে ডুবারু দিয়ে খোঁজাখুঁজি করলেও পাওয়া যায়নি তাকে। সোমবার তার মৃতদেহ ভেসে ওঠে নদীতে। স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে। মৃত যুবকের নাম সাধন ঘোষ (২০) বাড়ি মঙ্গলবাড়ি অঞ্চলের নলডুবি ঘোষপাড়া। সে পেশায় দিন মজুরের কাজ করত। ঘটনায় শোকের ছায়া মৃতের পরিবারে।
স্থানীয় সুত্রে জানা গেছে, রবিবার পুরাতন মালদার বাইপাস রাস্তার ধারে বেহুলা নদীতে এক সঙ্গে তারা তিন চারজন বন্ধু স্নান করতে যায়। এরপর ব্রিজ থেকে নদীতে লাফ দিছিল তার। সেই সময় সাধন ঘোষও নদীতে লাফ দেয়। সেই সময় নদীর জলে তলিয়ে যায় সে। ডুবারু দিয়ে খোঁজাখুঁজির পরেও পাওয়া যায়নি তাকে। আজ তার মৃতদেহ নদীতে ভেসে ওঠে। পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় মালদা থানার পুলিশ।মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়।